Showing posts with label শার্ল বোদলেয়ার. Show all posts
Showing posts with label শার্ল বোদলেয়ার. Show all posts

Thursday, July 29, 2021

শার্ল বোদলেয়ার এর কাব্যগ্রন্হের সমালোচনা

  


লা ফিগারো পত্রিকায় ২৫ জুন ১৮৫৭ শার্ল বোদলেয়ার-এর ‘ফ্ল্যুর দ্যু মাল’ কাব্যগ্রন্হের সমালোচনা : “বিগত পনেরো বছর যাবত বোদলেয়ার নামে লোকটিকে কবি বলে চালাচ্ছে একটি ক্ষুদ্র গোষ্ঠী, আর তাদের এতো স্পর্ধা যে বোদলেয়ারকে তারা উগো, ম্যুসে, কিংবা বেরাগেঁর চেয়ে বড় কবি বলে মনে করে । মসিয়ঁ বোদলেয়ার তাঁর বইটিতে যা লিখেচেন, তাতে তিনি প্রকৃতিস্হ মানুষ কিনা সে-বিষয়ে সন্দেহ জাগে ; আবার অনেক সময়ে সে সন্দেহটুকুও থাকে না । কবিতাগুলো একঘেয়ে শব্দ আর ধারণার অবিরাম বিকৃত পুনরুক্তি । এর আগে কখনও এত ক্ষুদ্র আয়তনে, মহিলাদের বুকে কামড়, স্তন চিবোনো, পাপাত্মাদের মিছিল দেখা যায়নি । পাঠ করার জন্য পাওয়া যায়নি এতো ভ্রূণ, রাক্ষস, বেড়াল, ছুঁচোর বিবমিষা উদ্রেককারী রচনা । সমগ্র বইটা মানব হৃদয়ের পচা গু-মুতে ঠাসা একটি ফোঁপরা মস্তিষ্কের পাগলা গারদ । বইটা যদি ওই সমস্ত অসুস্হতা সারাবার উদ্দেশ্যে হতো তাহলে মেনে নেয়া যেতো ; কিন্তু ও অসুখ কস্মিনকালে সারবার নয় । বহু কবিতার তো শিরোনাম পর্যন্ত ক্ষতিকর । কুড়ি বছর বয়সী কবি এরকম নোংরামি করলে বয়সের দোষ বলে চালানো যেতো । কিন্তু একজন মাঝবয়সী লোকের কবিতায় কোনো তর্কে তা বরদাস্ত করা উচিত নয়।